ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো ছিল বারগুলো

ফেনীতে সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের ১০টি বারসহ যুবক গ্রেফতার

ফেনীতে জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় সোয়া কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ দ্বিজেন ধর নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


এসময় পুলিশ সুপার জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে কুমিল্লার দিকে মাদকের চোরাচালান যাচ্ছে।এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!