ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

হকদি ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সর্বশেষ এবং ফেনী নদী পাশ্ববর্তী দুটি গ্রাম হকদি ও চরহুজুরী। এখানে প্রায় বিশ হাজার মানুষের বসবাস। ২০২০ সালে করোনা কালীন সময় প্রতিষ্ঠিত হয় হকদি ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন। করোনা পরবর্তী এবং ২৪ সালের বন্যা সহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কার্যকরী ভূমিকা পালন করে এই সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় সোমবার হকদি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে হকদি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং হকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগন ও কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং সংগঠনটির সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দরা উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি বাস্তবায়িত করেন। অতীতের ন্যায় প্রবাসী ভাইদের অর্থায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত কর্মসূচিতে বক্সবাজার থেকে ওরবানের ঘাট ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’পাশে ১৫০টি নারিকেল গাছ এবং বিভিন্ন রকম ঔষধি গাছ রোপন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!