ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফাজিলপুরে জামায়াতের যুব সমাবেশ

ইসলামী সমাজ বিনির্মানে যুবকদের ভূমিকা অপরিসীম-মুফতি হান্নান

দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলার জন্য যুবকদের অগ্রণী ভুমিকা রয়েছে। তাই সাম্যতা ও ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ বিনির্মানে যুবকদের আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে।তাহলে একটি উন্নত ও সমৃদ্ধশালি রাস্ট্র গঠন করা যাবে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান।

শুক্রবার বিকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাউথ ইস্ট কলেজ মাঠে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান,নায়েবে আমির মাওলানা হারুনুর রশীদ, জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট জামাল উদ্দিন।

ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহ জালাল ভুইয়ার সঞ্চালনায় এসময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এমরানুল হক, আলমগীর হোসেন, নাসির উদ্দিন রুমেল, আজিম উদ্দিন বাদল ও প্রফেসর শাহ আলম মিকাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!