ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৫
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতা আটক

ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে রবিবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছাত্রদলের সাবেক দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দেলোয়ার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও রহমত উল্লাহ একই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলিসহ সাবেক এই দুই নেতাকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!