ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৯
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ছাত্র জনতার আন্দোলন

মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ছাত্র জনতার আন্দোলনে ফেনীর মহিপালে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন।

এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৪ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা করে। এ সময় হামলাকারীরা নির্বিচারে বোমাবর্ষণ ও গুলি চালান।এতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মাহমুদুল হাসান মাসুমসহ

আটজন নিহত ও শত শত ছাত্র-জনতা আহত হন।
এ ঘটনায় নিহতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ তদন্ত শেষে ২শ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়া হয়।এজহারভুক্ত ১শ ৬২ জনের মধ্যে ১শ ৫৬ জনের সম্পৃক্ততা পাওয়া যায়।অতিরিক্ত তদন্তে যোগসাজশ পাওয়ায় আরও ৬২ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।

চার্জশিটভুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ রয়েছেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও জানান, এ মামলায় ৫১ জন গ্রেফতার রয়েছেন। এদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। নিরপরাধ ব্যক্তিদের বাদ দেয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে অভিযুক্ত করা হয়নি বলে তিনি দাবি করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!