ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৬ শ্রমিকের

ফেনীতে কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৬ শ্রমিক নিহত হয়েছেন।এসময় আরও ১০ জন আহত হন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় জানা না গেলেও ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা নির্মাণ শ্রমিকদের বহন করা পিকআপটি ফেনীর উদ্দেশে আসছিল। পথিমধ্যে মহাসড়কের হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রেরণ করা হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন,আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়।তাদের সবার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!