ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফসলি জমির মাটিকাটাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপ মুখোমুখি

ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭

ফেনীতে ফসলি জমির মাটিকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ মার্চ) গভীর রাতে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাকটর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাতির মজুমদারসহ ৭ জনকে আটক করেছে।

বিভিন্ন সুত্র জানান,বিএনপি সরকার গঠন করার পর থেকে ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন স্থানে ফসলি জমির মাটিকাটার মহোৎসব শুরু হয়।এতে করে ভাগাভাগি নিয়ে নিজদলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সংঘর্ষ’র ঘটনা ঘটে।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহিন মিয়া জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!