ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে কৃষিজমির মাটিকাটা রোধে অভিযান, ৩টি এস্কেভেটর অকেজো ও ৪টি ট্রাক জব্দ

ফেনী সদর উপজেলার শর্শদি, বালিগাঁও, লেমুয়া ও ছনুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটিকাটা রোধে গভীর রাতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।

বুধবার রাতে পৃথক পৃথক সময়ে ফেনী সদর উপজেলার শর্শদি, বালিগাঁ, লেমুয়া ও ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত তিনটি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ৪ টি ট্রাক জব্দ করা হয়।

এসময় আনার সুযোগ না থাকায় এস্কেভেটর তিনটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক চারটির মধ্যে একটি হেফাজতে আনা হয়েছে ও বাকী তিনটির ইঞ্জিন সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় বলে সুত্র জানান।

ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান অব্যাহত থাকবে।এ ক্ষেত্রে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!