ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বারবার বাঁধ ভেঙে বন্যা

ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল থেকে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছেন। এতে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা পাউবোর বিভিন্ন প্রকল্প ও লেনদেনসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ করছেন।

জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন ফেনী জনপদের লাখো মানুষ। গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে এবারও দুই দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ২৪-এর ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। এছাড়া বন্যায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকা। এবারের বন্যায়ও বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ টাকা। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ এবং অনিয়ম-দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সর্বশেষ গত ২৩ জুলাই বিভিন্ন দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেন ফেনীর নাগরিক সমাজ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!