ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফতেহপুরে অস্ত্রসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার

ফেনী শহরতলি ফতেহপুরে একটি দেশীয় তৈরী পাইপগান ও একটি গুলিসহ নয়টি মামলার পলাতক আসামী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সাইফুল ইসলাম জয় (২৫)। তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের বাসিন্দা। ৬ জুলাই শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর রেলওয়ে উড়ালসেতুর পাশে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, বিস্পোরকদ্রব্য আইনে নয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম একটি দেশীয় তৈরী পাইপগান ও একটি গুলিসহ নয়টি মামলার একজন পলাতক আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার যুবক একটি সংঘবন্ধ ডাকাত দলের সদস্য। শনিবার দুপুরে তাঁকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!