ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইয়াবাসহ গ্রেফতার ছাগলনাইয়ার সেই ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার হওয়া ফেনীর ছাগলনাইয়ার সেই দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার রাত সাড়ে ৯টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতারা হল উপজেলার পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দামকে বাংলদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগ কমিটি থেকে বহিষ্কার করা হল। উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার জানান, গ্রেফতার অপরজন শুভপুর ইউপি চেয়ারম্যানের ছেলে জাকারিয়া সেতু ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার শুভপুর সাহেবের হাট থেকে শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের ছেলে জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা টিটু ও সাদ্দাম কে ইয়াবাসহ গ্রেফতার করের বিজিবি সদস্যরা। চম্পকনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল করিম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মাদক আইনে মামলা করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!