ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ঈদে মোশাররফ করিম-জুঁইয়ের ‘গিরগিটি’

বিবাহ বার্ষিকী উপলক্ষে সেদিন ছিল অহনা ও রাশেদের বিভিন্ন রকম প্রস্তুতি। কিন্তু একটু একটু করে আনন্দের রঙ ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকেই ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমন ভাবে কথা বলে, যেন পূর্বপরিচিত এবং ক্রামান্বয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে।ওই অজ্ঞাত ফোন কলার অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে তার কাছে চলে যেতে। নইলে অহনার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দেবে। অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কী তথ্য আছে। কিছু দিনের মধ্যে ব্যাপারটা তাদের জীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে তারা পুলিশের শরণাপন্ন হয় এবং এই খবরও পেয়ে যায় ফোন কলার।

একদিন সকাল বেলা রাশেদ-অহনা ঘুম থেকে উঠে তাদের দেয়ালে লেখা দেখতে পায় ‘আমার নামের প্রথম অক্ষর ‘র’, চিনতে পেরেছো? অহনা অনেক ভেবে চিন্তে তার জীবনে আসা ‘র’ অক্ষরের সবার খোঁজ করে। একদিন আগে অর্ডার করা পারসেল নিয়ে আসে ডেলিভারি ম্যান, তার নাম রবিন। ডেলিভারি ম্যানকে দরজায় দাঁড় করিয়ে রেখে অহনা ফোন করতে যায় রাশেদকে। কিন্তু আর ফিরে আসে না।

রাশেদ বাসায় এসে অহনার লাশ দেখতে পায়। কে এই রবিন? কেন খুন করলো অহনাকে? এমনই গল্পে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘গিরগিটি’। এটি পরিচালনা করেছেন রায়হান খান। নাটকটির প্রধান দুটি চরিত্র রাশেদ ও অহনার ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই করিম।

এই জুটি ছাড়াও চমকপ্রদ ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ‘গিরগিটি’ ধারাবাহিকে আরও রয়েছেন তারিক আনাম খান ও ইন্তেখাব দিনারের মতো অভিনেতারা। নাটকটি পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন রায়হান খান। তিনি জানান, আসছে কোরবানির ঈদে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে সাতদিনে নাটকের সাতটি পর্ব প্রচারিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!