ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

উচ্চ আদালতের রায়েও সোহেল চৌধুরীকে নির্বাচিত ঘোষনা বহাল

ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাউল হায়দার সোহেল চৌধুরীকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনার সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট’র আপীল বিভাগ। পাশাপাশি ১৪ মার্চে’র আদেশকে স্থগিত করা হয়।

সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের এপিপি এ.এস.এম শহিদুল্লাহ এবং সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হালিম চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ৬ মার্চ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন এবং আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাউল হায়দার সোহেল চৌধুরীকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করে বিজয়ী স্লিপ প্রদান করেন। রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করেও প্রার্থিতা ফিরে না পেয়ে হাইকোর্টে রিট করেন।১৪ মার্চ হাইকোর্ট এক আদেশে স্বতন্ত্র প্রার্থীদের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন সোহেল চৌধুরী।

২৫মার্চ শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন এবং ১লা এপ্রিল আবেদনটি শুনানীর জন্য দিন ধার্য্য করেন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে উক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। ১ এপ্রিল সোমবার শুনানী শেষে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাউল হায়দার সোহেল চৌধুরীকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনার সিদ্ধান্ত বহাল রেখে ১৪ মার্চের আদেশকে স্থগিত করেছে সুপ্রিম কোর্ট’র আপীল বিভাগ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!