ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চতুর্থ ধাপ

ফেনীর ৬ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

চতুর্থ ধাপে ফেনীর ৬ উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে দলটি।ফেনী সদরে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুইয়ায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মজুমদার ও পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে দেশের ১২২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!