ফেনী
মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৩
, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীর ৬ উপজেলায় ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

 চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ফেনীর ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ সহ মোট ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন।উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় মোট ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১২ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সুত্র জানায়, ফেনী সদরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজু,ফুলগাজীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম মজুমদার, রামিম হোসেন ও গোলাম জব্বার, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,সদস্য শহীদ উল্লাহসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেন।

এদিকে দাগনভুইয়া উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজীতে  জহির উদ্দিন মাহমুদ লিপটন ও পরশুরামে কামাল উদ্দিন মজুমদার একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ফেনী সদরে ২ জন, সোনাগাজীতে ৭ জন,দাগনভুইয়ায় ৯ জন,ফুলগাজীতে ৪ জন,পরশুরামে ২ জন এবং ছাগলনাইয়ায় ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,যাছাই বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!