ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে উভয় পক্ষের সমঝোতা করতে গিয়ে আইনজীবী আবু সুফিয়ান হামলার শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন।১৯ এপ্রিল ইউনিয়নের মধ্যম ফরহাদ নগর গ্রামের কাবিল ভুইয়া বাড়ির বেলায়েত হোসেনের ছেলে মনিরুল ইসলাম কমলকে আসামী করে তিনি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, মনিরুল ইসলাম কমল ও তার ভাইয়ের বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে একপর্যায়ে থেমে যান কাবিল ভুইয়া বাড়ির নুরুল আমিন মানিকের ছেলে আইনজীবী আবু সুফিয়ান।এতে ক্ষিপ্ত হয়ে ১৯ এপ্রিল সকাল ১০ টার সময় বাড়ির প্রবেশমুখে সুফিয়ানকে একা পেয়ে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় কমল।এসময় এলোপাতাড়ি মারধর করে সুফিয়ানকে গুরুতর আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে ১ লাখ টাকার ক্ষতিপূরণ করে কমল।এ ঘটনায় সুফিয়ান বাদি হয়ে কমলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।



