ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে কর্মহীন মানুষদের জন্য নিজাম হাজারী এমপির ত্রাণ বিতরণ শুরু 

ফেনীতে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।রবিবার আনুষ্ঠানিকভাবে এ  কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান।এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকরামুজজমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ওই সময় নিজাম হাজারী সাংবাদিকদের জানান, জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন করে দায়িত্ব দেয়া হয়েছে। ফেনী-২ সংসদীয় এলাকার পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২ ইউনিয়নের গরীব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেট ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল এবং তেল রয়েছে। প্রতিদিন ১৮ টি পিকআপে নিত্যপন্য বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ৭০ হাজার প্যাকেট বিতরনের প্রস্তুতি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সকালে শর্শদী ও ফরহাদ নগর, বিকালে ফাজিলপুর ও ধর্মপুর ত্রান বিতরণ করা হয়।  সোমবার সকালে পাঁচগাছিয়া ও মোটবী, বিকালে ছনুয়া ও কাজিরবাগ, মঙ্গলবার কালীদহ, ধলিয়া, লেমুয়া ও বালিগাও ইউনিয়নে বিতরন করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!