ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

করোনা পরিস্থিতিতে করনীয় নিয়ে নিজাম হাজারী এমপির নির্দেশনা

করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে আজ  শনিবার সকাল ৯টা থেকে ফেনী শহর সহ জেলার কোন এলাকায় অন্য জেলা থেকে কেউ প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময়ের পর ফেনী শহরে কোনো গ্রাম, ইউনিয়ন ও উপজেলার কেউ আসতেও পারবেনা, যেতেও পারবেনা। এমনকি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ অন্য কোন জেলা থেকে কেউ ফেনী জেলায় প্রবেশ করতে পারবেনা। নিজেদের সুরক্ষা ও সকলের সুরক্ষার জন্য এ ষোষনা করা হয়।

নিজাম উদ্দিন হাজারী এমপি জানিয়েছেন, বর্তমানে করোনা ভাইরাস নামক যে মহামারী আকার ধারন করেছে। আমরা সকলে যদি সচেতন না হই তাহলে এটা থেকে আমরা কেউ নিরাপদ নয়। তাই ফেনী জেলার সকল জনগনকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা ঘরে থাকবেন,,ঘর থেকে বের হবেন না।মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার ও আশেপাশের সবাই সুরক্ষিত থাকবে।
আর বিশেষ করে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে সকল জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করবো বাহিরের জেলা থেকে কোন লোক যদি ফেনীতে আসে আপনারা সাথে সাথে তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দিবেন। কোন অবস্থাতে বাহির থেকে কেউ যাতে ফেনীতে যাওয়া আসা না করতে পারে এ ব্যাপারে কঠিনভাবে সতর্ক থাকবেন।
এছাড়া প্রত্যন্ত অঞ্চলে শহর, গ্রামগঞ্জে কোন চায়ের দোকান যাতে খোলা না থাকে বা চায়ের দোকানে কেউ যাতে আড্ডা না দেয় এব্যাপারে সকল জনপ্রতিনিধিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।যদি কেউ আড্ডা দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবো।
প্রশাসনের নির্দেশ মনে চলারর আহবান জানিয়ে তিন উল্লেখ করেন, মহান আল্লাহ সকল কে হেফাজত করুন।আমিন।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!