ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে নিজাম হাজারী এমপির খাবার বিতরন

ফেনীতে করোনার পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া ভাসমান ও ছিন্নমুল মানুষের মাঝে প্রতিদিন রাতের খাবার বিতরন করেছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।বৃহস্পতিবার রাতে শহরের মহিপালসহ বিভিন্ন স্থানে এই খাবার বিতরন করেন তিনি। কার্যক্রমটি ফেনীর ছয় উপজেলায় চলমান রয়েছে।

এ সময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সহযোগিতায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে ও পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের তত্বাবধানে গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

প্রতিদিন রাতে সহায়ের সহযোগিতায় একটি গাড়ি যোগে শহরের রেলস্টেশন, ট্রাংক রোড়, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, মহিপাল ফ্লাইওভারের ফুটপাতসহ বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া ভালোবাসার আহার নামে খাবার বিতরনের এই কার্যক্রমটি ফেনীর ছয় উপজেলায় চলমান রয়েছে। ভাত ও মুরগীর মাংসের পাকেটের সাথে থাকে একটি করে পানির বোতল (মিনারেল ওয়াটার)। প্যাকেটের গায়ে সাটানো থাকে সাংসদের “ভালোবাসার আহার”

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!