ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার মতবিনিময়

 

ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুদ্ধাপরাধ বিষয়ক মতবিনিময় সভা রবিবার রাতে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ডেপুটি ডিরেক্টর মো: নুরুল ইসলাম বিপিএম-সেবা।

বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবিনিময়ে অংশ নেন।
সম্প্রতি গ্রেফতার জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ডেপুটি ডিরেক্টর মো: নুরুল ইসলাম বিপিএম-সেবা। তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে এ ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!