ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় মায়ের সামনে প্রবাসী ছেলের উপর হামলার ঘটনায় প্রধান আসামী ও সহযোগি গ্রেফতার

 

ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া জমদ্দার বাজার জিরো পয়েন্ট এলাকায় প্রকাশ্যে বৃদ্ধ মায়ের সামনে প্রবাসী ছেলে সালাম মজুমদারের উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামী শাহাদাৎ হোসেন মিনার (২৬) ও তার সহযোগি রিয়াজ উদ্দিন চৌধুরী মিশু (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ছাগলনাইয়া রেজু মিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শিদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায়ের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, মাহবুব আলম সরকার, এএসআই ফিরোজ আলম ও ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এসময় মামলার প্রধান আসামি ক্ষিণ যশপুর গ্রামের সামছু মাস্টার বাড়ির আমিনুল হকের ছেলে শাহাদাত হোসেন মিনার ও তার সহযোগি বাঁশপাড়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত সামছুল হকের ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরী মিশুকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!