ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

saju

শহর প্রতিনিধি: ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাহজাহান কবির সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার বিকালে আওয়ামীলীগের কর্মসূচীতে অংশ নেয় ছাত্রলীগ নেতা শাহজাহান কবির সাজু (২৭)। মিছিল শেষে এসআই রাশেদুল হক তাকে শহীদ মিনার প্রাঙ্গন থেকে গ্রেফতার করেন।সে চৌদ্দগ্রামের বিজয়করা এলাকার আবদুস সোবহানের ছেলে।
এর আগে ১৪ ফেব্রুয়ারী ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের মনির উদ্দিন সড়কে ফয়েজ উল্লাহ নামের এক কলেজ ছাত্র ছিনতাইকারি চক্রের শিকার হয়েছে। এ ঘটনায় শান্তি কোম্পানী সড়কের ভাড়াটিয়া চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বিজয়করা গ্রামের চৌধুরী বাড়ীর গোলাম আজম চৌধুরী নামের ছিনতাই চক্রের এক সদস্যকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেছেন পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে গোলাম আজম চৌধুরী ঘটনায় অপর জড়িত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাহজাহান কবির সাজু, রাসেল ও মঞ্জুর নাম পুলিশ ও কাউন্সিলরকে জানিয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!