ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নুসরাতের গায়ে কেরোসিন দেয় জাবেদ ও বুক চেপে ধরে মনি

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আসামী কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন। শনিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে এ জবানবন্দি দেন তারা। শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে ১০টায় জবানবন্দি দেয় তারা।
আদালতে তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে ঘটনার সময় কার কি ভুমিকা তা স্পষ্ট ভাবে জানিয়েছে বলে জানান পিবিআই চট্রগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো: ইকবাল।

জবানবন্দিতে মনি জানান, সে নুসরাত জাহান রাফিকে শোয়া অবস্থায় বুক চেপে ধরেছে।যাতে সে নাড়া ছাড়া করতে না পারে। এ ছাড়া ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিলো।

জবানবন্দিতে জাবেদ জানান, রাফির গায়ে সে কেরোসিন ঢেলে দেয় এবং ঘটনার পরিকল্পনার সাথেও সে জড়িত ছিলো বলে আদালতকে জানিয়েছে।

মনি রাফির সহপাঠী। ১৭ এপ্রিল মণিকে ৭ দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে ১৫ এপ্রিল সোনাগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাবেদ হোসেনের ৭ দিনের রিমান্ড শেষে গত শুক্রবার একই আদালতে আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর হলে শনিবার আদালতে জবানবন্দি দেন।এর আগে জাবেদকে ১৩ এপিল চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।এ মামলায় এজাহারভূক্ত ৮ আসামীসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের ও উম্মে সুলতানা পপি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ৫ জনই রাফি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।
এদিকে এ হত্যাকান্ডে গ্রেফতার হওয়া এজাহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে জাবেদ ও কামরুন নাহার মনির নাম উঠে আসে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!