ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন আইজিপি

পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।বর্তমানে চলমান করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া সাত পুলিশ সদস্য ও গত বছর দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক। বুধবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিবছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়। এ ছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। তবে এ বছর করোনার কারণে জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের কাছে উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!