ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

জয়া আহসান ভারতে সেরা অভিনেত্রী

কথা ডেস্ক: ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রী হিসেবে জয়া আহসানকে বেছে নিয়েছে।টাইমস অব ইন্ডিয়ার পর্যবেক্ষণে এ বছর কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের মধ্য থেকে সেরা হয়েছেন কয়েকজন। সেই সেরার তালিকায় আছেন বাংলাদেশের তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।

চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে ‘মৃণ্ময়ী’ চরিত্রে জয়া আবারও নিজেকে প্রমাণ করেছেন। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রটি ছিল জয়া আহসানের। এই ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন- অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত মুখার্জি। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে। এ ছবিতে তথ্যের জন্য জয়া গাজীপুর, পুবাইল, ভাওয়াল গড়ে ঘুরেছেন।

চরিত্রের প্রতি এতটাই মনোযোগী ছিলেন যে, তার ফলও পেয়ে গেছেন তিনি। সমালোচকেরা স্বীকার করেছেন, ছবির অন্যতম সেরা প্রাপ্তি ছিল জয়ার অভিনয়।

টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!