ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ডিসেম্বর মাসে মহিপাল ছয় লেন ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

শহর প্রতিনিধি-বাংলাদেশ আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার প্রতিদ্ধন্ধিতাপূর্ন নির্বাচনের বিষয়ে আশাবাদী। বিএনপি বিগত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে সে ভুলের পুনরাবৃত্তি না করে আগামী নির্বাচনে অংশ নিবে। আমরা আন্তরিকভাবে প্রতিদ্ধন্ধিতামূলক নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার খালি মাঠে গোল দিতে চায় না।

তিনি বলেন, ১৮০ কোটি টাকা ব্যয়ে ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ নিদিষ্ট সময়ের আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর এর আগে কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। সুদৃশ্য ফ্লাইওভারটি চালু হলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের যোগযোগ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। ফেনীর চিত্রও পাল্টে যাবে।

সোমবার দুপুরে ফেনীর মহিপালে ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে  তিনি এসব কথা বলেন। এসময়  ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, লেফটেন্যান্ট কর্ণেল মাশফিকুল আলম,পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আবদুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আর কে দাস, সহকারী প্রকল্প পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!