ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৩
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধিঃ ফেনীতে দেড় কোটি টাকা মূল্যের ২৯ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র‌্যাব ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাদের তল্লাশী করে র‌্যাব।এসময় ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে আল আমিন (১৯) ও মো. মাহমুদুর রহমান মুন্না (২০) নামের দুই আরোহীকে আটক করা হয়। আটককৃত আল আমীন দিনাজপুর জেলার নবাব গঞ্জ উপজেলার বজলুখরিনা এলাকার আহরত আলী ও মাহবুবুর রহমান মুন্না জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বহিডুবা এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।

র‌্যাব আরো জানায়, গ্রফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত উক্ত মোটর সাইকেলটির মাধ্যমে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জয়পুরহাট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা বলেও র‌্যাব জানায়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!