ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দ্বিতীয় দফায় স্টারলাইন গ্রুপের শিশু খাদ্যসামগ্রী বিতরণ শুরু 

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে ফেনীর মানুষের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ।এরই ধারাবাহিকতায় গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয় দফায় শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের নিকট ৮শ শিশু খাদ্য সামগ্রী ও নগদ তিন লক্ষ টাকা হস্তারন্তরের মাধ্যমে দ্বিতীয় দফায় বিতরণ শুরু হয়।এসময় স্টার গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন ও পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রথম দফায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নিকট ১ হাজার শিশু খাদ্য হস্তান্তরের মাধ্যমে শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে দুধ পাউডার ১ প্যাকেট, টুইন ওয়ান বিস্কুট ১২ প্যাকেট, কুল আপ পাউডার ২ প্যাকেট, মুডি ১ প্যাকেট, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ভারমিচিলি সেমাই ১ প্যাকেট, সুজি ১ প্যাকেট ও টেস্টি স্যালাইন ১০ পিস।এদিকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে শিশু খাদ্য প্রদান করার পাশাপাশি অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরন করে আসছে স্টারলাইন গ্রুপ।

এছাড়া প্রশাসন,জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!