ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নুসরাতের ভাইকে আসামীদের হুমকির অভিযোগ

সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান নোমানকে গালিগালাজ করে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ১৬ আসামীসহ গ্রেপ্তারকৃত ২১ জনকে বিচারিক হাকিম জাকির হোসাইনের  আদালতে হাজির করা হয়।এসময় আসামীরা এমন আচরণ করেন।
মামলার বাদী রাফীর ভাই মাহমুদুল হাসান নোমান  জানিয়েছেন,এজলাসে আসামীরা আমাকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।ওই সময় বাদীর আইনজীবী রফিকুল ইসলাম খোকনের সাথেও এমন আচরণ হয়েছে বলে বাদী জানান।
এডভোকেট রফিকুল ইসলাম জানান, “আসামীদের হাজতখানা থেকে এজলাসে আনা হলে তাদের মধ্যে কয়েকজন হট্টগোল শুরু করে। তারা বাদী ও তার আইনজীবীদের অশালীন ভাষায় গালমন্দ করে।
“একপর্যায়ে কয়েকজন আসামী তেড়ে এসে মামলার বাদী ও আইনজীবীদের হত্যার হুমকি দেয়। আইনজীবীরা বিষয়টি আদালতকে জানালে বিচারক আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন পুলিশকে। পরে পিবিআই আদালতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রে  আনে।
বাদীর নিরাপত্তা সম্পর্কে পুলিশ সুপার  মনিরুজ্জামান বলেন, “আদালতে আসামীরা হট্টগল করেছে শুনেছি। তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।রাফীর পরিবারকে ঘটনার দিন থেকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। “রাফীর পরিবার ‘এখন পাবলিক প্রোপাটি’। পুলিশের পাশাপাশি জনগণই তাদের নিরাপত্তা দেবে। প্রধানমন্ত্রী স্বয়ং এটি তদারকি করছেন। তাছাড়া আমি যত দিন ফেনীতে আছি, কোনো ধরেনর নিরাপত্তা শঙ্কা থাকবে না। রাফীর পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে।”

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!