ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরাম-ফুলগাজীতে আরো ১০ গ্রাম প্লাবিত

পরশুরাম প্রতিনিধি : ভারতের উজান থেকে নেমে আসা পাহাডি ঢলে মুহুরি-কহুয়া ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভাঙ্গন কবলিত ৮টি স্থান দিয়ে পানি ঢুকে করে দুই উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত সপ্তাহের বন্যায় ক্ষতির রেশ কাটিয়ে না উঠতেই ২য় দফা বন্যায় মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে।

সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশের দুটি বাঁধ ভেঙে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়। প্লাবিত গ্রামগুলো হলো-ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া। এদিকে পরশুরামে পাহাড়ী ঢলের কারণে রোববার রাত দুর্গাপুর এলাকায় মুহুরী নদীর ৪টি স্থানে ভাঙ্গনে উপজেলার রতনপুর, দুর্গাপুর, মির্জানগর, চিথলিয়া গ্রাম প্লাবিত হয়েছে। এতে কৃষকদের ফসলী জমি, পুকুরের মাছসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানায়, বন্যায় তাদের ঘরবাড়ি, হাস মুরগী, গরু ছাগলসহ সব ধরনের গবাদি পশু ও খাবারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ছে। ভেসে গেছে পকুরের মাছ ও জমির ফসল। তারা বলছেন চিরামুড়ির সাময়িক সহযোগিতা নয় প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম জানান, মুহুরী নদীতে পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গত সপ্তাহের বন্যায় পরশুরাম উপজেলার ২০ গ্রামে ২২ পরিবার ও ফুলগাজী উপজেলার ১৯ গ্রামে ৩ হাজার ৫’শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই দুই উপজেলার সর্বমোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাড়ে ৩১ হাজার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!