ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে দাফনের ২মাস পর গৃহবধুর লাশ উত্তোলন

পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরামে হত্যার পর লাশ দাফনের দুই মাস পর ইসমত আরা (৩৬) নামে এক গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার চিথলিয়া থেকে এই লাশ উত্তোলন করা হয়। এসময় পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর উদ্দীন আহমেদ, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

নিহতের ভাই তাজুল ইসলাম ইসলাস বলেন, ১ আগষ্ট দিনগত রাতে ইসমত আরার গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে স্বামী জাহাঙ্গীর হোসেন।জানালার গ্রীলে ঝুলন্ত অবস্থায় এ গৃহবধূর লাশ দেখতে পেয়ে তার মা ও ১১ বছরের ভাগনি জিনিয়া আক্তার ওড়না কেটে ইসমত আরার লাশ নিচে নামিয়ে আনেন। এসময় জাহাঙ্গীর হোসেন তাদের ভয়ভীতি দেখিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।পরদিন সকালে তড়িঘড়ি করে চিথলিয়া গ্রামের কবরস্থানে ইসমত আরার লাশ দাফন করে চট্টগ্রামের কর্মস্থলে চলে যায় জাহাঙ্গীর। এঘটনায় তাজুল ইসলাম বাদি হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ইসমত আরাকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে আদালত গৃহবধুর লাশ উত্তোলন ও মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!