ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে সৌদি প্রবাসী ফোরামের ইফতার বিতরণ

পরশুরামে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পরশুরাম কমিউনিটি সেন্টারে বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইয়াছিন শরীফ মজুমদার। ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়ক সাংবাদিক এমএ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নজরুল একাডেমির সভাপতি ইউছুফ বকুল, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর আবদুল মান্নান লিটন। এছাড়া বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল বাতেন, সমাজকল্যাণ সম্পাদক নুর করিম, ফেনী জেলা সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন, বক্সমাহমুদ ইউপির সদস্য আনোয়ার হোসেন হুমায়ুন। পরে অসহায় মানুষদের পুরো রোজার মাসের জন্য প্রায় ৩২ কেজি করে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!