ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার

ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র-গৃহহীন মানুষদের বসতভিটায় প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের ঘর দেয়া হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার ফাজিলপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় সেনাবাহিনীর ১০১ বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো: মাহবুবুর রহমান সিদ্দিকী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধান উপদেষ্টার নিজস্ব অর্থায়নে সেনাবাহিনীর মাধ্যমে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের অধীনে ফেনীতে ১১০ টি আবাসন প্রকল্পের আওতায় ঘরের চাবি হস্তান্তর করা হয়। ফেনী জেলায় ১১০টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩৫টি, ফুলগাজীতে ২০টি, ছাগলনাইয়ায় ২০টি, পরশুরামে ২০টি, সোনাগাজীতে পাঁচটি ও দাগনভূঞায় ১০টি ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!