ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফরহাদ নগরে ছাত্রলীগ নেতার বিরুদ্বে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে নুর নবী নামে এক ব্যক্তির মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের খাইয়ারা বাজার কাশেম মোল্লার দোকানের সামনে থেকে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ধুম্রজাল জাল সৃষ্টি হয়।

ভূক্তভোগী নুর নবী জানান, সে দীর্ঘদিন থেকে শহরের মিজান রোডস্থ তমিজিয়া মার্কেটে দর্জির কাজ করে আসছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেল যোগে ফেনী থেকে খাইয়ারা বাজার কাশেম মোল্লার দোকানের সামনে এসে পৌঁছলে পূর্বের দাবীকৃত চাঁদা না দেয়ায় তার পথ গতিরোধ করে ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব হাজারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল, সহ সভাপতি ফারুক মাস্টারসহ ৫ থেকে ৬ জন সন্ত্রাসী। এসময় সজীব হাজারী তার মোটর সাইকেলটি চালিয়ে নিয়ে যায় বলে নুর নবী অভিযোগ করেন। ঘটনাটি সে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুকে সাথে সাথে জানান।
বিষয়টি নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব হাজারীর সাথে যোগাযোগ করা হলে সে অভিযোগ অস্বীকার করে জানান, নুর নবীর সাথে তার ব্যক্তিগত লেনদেন রয়েছে। এছাড়া সে একজন প্রতারক। ঘটনার সময় নুর নবীর কাছে পাওনা টাকা চাওয়া হয় কিন্তু সে দিতে অস্বীকার করায় তার ব্যবহৃত মোটর সাইকেলটি আটক রাখা হয়। পাওনা টাকা পরিশোধ করলে তা ফেরত দেয়া হবে।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, নুর নবীর সাথে সজিবের পাওনা টাকা নিয়ে ঝামেলা থাকায় নুর নবীর মোটর সাইকেলটি আটক করা হয়। এটি পাওনাদারের জিম্মায় খাইয়ারা বাজারে আছে, উভয় জনের বিরোধ মিটিয়ে পেলতে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!