ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফরহাদ নগরে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে দুই ব্যবসায়ীর কারাদন্ড

 

সদর প্রতিনিধিঃ  ফেনীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে দুই ব্যবসায়ীর কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ফরহাদ নগর নৈরাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সুত্র জানায়, রবিবার সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।সেখানে মাদকের আসর থেকে বোরহান উদ্দিন (৩২) ৫০ পিস ও জামাল উদ্দিনকে (৩২) ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। টাস্কফোর্স অভিযানের সময় আখড়ার টিনের দেয়াল ও চালা ভেংগে দৌড়ে পালিয়ে যায় স্পটটির মূল পরিচালক মেজবাহ। আদালত বোরহান উদ্দিন ও জামাল উদ্দিন এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এদিকে বিকালে  মোটবি ইউনিয়নের রশিদিয়া মাদ্রাসার পাশে মনসুরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । টাস্কফোর্স টিমকে দেখে পাশের খালে লাফ দিয়ে সাতরিয়ে পাড় হয়ে যায় মোটবীর কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!