ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফাজিলপুরে কার চাপায় মা-মেয়ে নিহত

সদর প্রতিনিধি: ফেনীর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের আলী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন রাহেলা আক্তার (৪৮) ও তাঁর মেয়ে মমতাজ বেগম (২৫)। তাঁদের বাড়ি দুর্ঘটনাস্থল ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। পুলিশ সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করতে সক্ষম হলেও এর চালক পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ওই প্রাইভেটকার তাঁদের চাপা দেয়। এতে রাহেলা আক্তার দুর্ঘটনাস্থলে মারা যান। পরে বিকেলে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. মাহবুবুল আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!