ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী-১ঃ বিএনপি প্রার্থী মজনুর ২০ মামলায় আগাম জামিন

ঢাকা অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দায়ের হওয়া ২০ মামলায় ২ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রফিকুল আলম মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এম. মাসুদ রানা ও অ্যাডভোকেট রমজান আলী।

আইনজীবী মাসুদ রানা বলেন, ‘রফিকুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন জানান। তিনি ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে আবেদনের শুনানি নিয়ে তাকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।’

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়। কিন্তু জাতীয় নির্বাচনে এলাকায় প্রচার প্রচারণা চালাতে ওইসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!