ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫০
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে নিখোঁজের পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

শহর প্রতিনিধি:ফেনীতে নিখোঁজের পর ডোবা থেকে বেহেশতী আক্তার মীম (০৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের আরামবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে।
সূত্র জানা যায়,পিরোজপুর জেলার ভান্ডারিয়ারা গ্রামের কবির নামের দিনমজুর দীর্ঘদিন থেকে ফেনী পৌর এলাকার আরামবাগে বসবাস করে আসছে।তার মেয়ে বেহেশতী আক্তার মীম প্রতিদিনের মত বুধবার সকালে পার্শ্ববর্তী মক্তবের উদ্দেশ্যে বের হয়।কিন্তু মক্তবের সময় পেরিয়ে গেলেও বাসায় না ফিরলে খোঁজাখোঁজি শুরু হয়। এক পর্যয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মীম স্থানীয় আরামবাগ প্রিপ্রেটোরী স্কুলের নার্সারী ক্লাসের ছাত্রী।

মীমের মা নূর নাহার জানায়, রাতে মীম তার দাদীর সাথে ঘুমায়। সকালে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি। মক্তবের শিক্ষক আবদুল করিম জানায়, সকালে মক্তবে আসেনি মীম।পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান,ময়না তদন্তের জন্য শিশুর মরদেহ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!