ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত ২

শহর প্রতিনিধিঃ ফেনীতে  নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে নির্মাণ শ্রমিকসহ এক রিকশাচালক নিহত হয়েছেন। সেমাবার  বেলা আড়াইটার দিকে ফেনী শহরের সহদেবপুরের ‘ছায়াবীথি’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সময় ওই বাড়ির ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা নির্মাণ শ্রমিক নিতাই চন্দ্র সরকার (৫৬) ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এ ঘটনায় আহত রিকশাচলক এমদাদুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে ময়মনসিংহের বাসিন্দা।ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার জানান, এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে । নির্মাণকাজে যথাযথ সুরক্ষা নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘সোমবার দুপুরে ঘটনাস্থলে শ্রমিক ও রিকশাচালক সেই ভবনের নিচে থাকা অবস্থায় হঠাৎ অশোক কুমার মজুমদারের নির্মাণাধীন ভবনের ছাদে স্তূপ করা কংক্রিটের চাপে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এছাড়া গুরুতর আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন , ‘এ ব্যাপারে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক পলাতক রয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!