ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।এ উপলক্ষে ১ মার্চ প্রথম প্রহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশ শহীদ বেদিতে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।পরে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সিনিয়র সহকারী পুলিশ সুপার(হেডকোয়ার্টার) খালেদ হোসেন,সহকারী পুলিশ সুপার(বিশেষ)আমিনুল ইসলাম,ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ রাশেদ খান চৌধুরী, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান,ডিআইওয়ান মো. শাহীনুজ্জামান, ফেনী মডেল থানার ওসি (তদন্ত)  সাজেদুল ইসলাম, গোয়েন্দা পুলিশের (পরিদর্শক) ওমর হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটিতে কালো ব্যাজ ধারণ, নিহতদের পরিবারের সদস্যদের মাঝে সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!