ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ আরেক মাদক ব্যবসায়ী নিহত

সদর প্রতিনিধি: ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে কবির হোসেন (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সদর উপজেলার লেমুয়ায় বুধবার ভোরে সদর এ ঘটনা ঘটে। সে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। র‍্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি, একটি ওয়ান শুটারগান ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, বুধবার ভোররাত ৪টার দিকে র‍্যাবের একটি টহল দল সদর উপজেলার লেমুয়া এলাকায় যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কবিরের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে সুলতানপুর এলাকায় র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে লাল সুমন নামে মাদক ব্যবসায়ী নিহত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!