ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ভেজাল পণ্য বিক্রির দায়ে হোম প্লাসসহ চার প্রতিষ্ঠানের ২ লক্ষ টাকা জরিমানা

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে ভেজাল পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের ২ লক্ষ টাকা জরিমানা ও একটি নকল কারখানা বন্ধ করে দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সুত্র জানায়,ভেজাল পণ্য বিক্রি রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে সোচ্চার জেলা প্রশাসন।এর অংশ হিসেবে  শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় চৌধুরী বাড়ি রোড সংলগ্ন  মধ্যম চাড়িপুর আহাদ ফুড প্রোডাক্টস এর ম্যানেজার আলী মর্তুজা(৩৫)কে  ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে আদালত। মূলত আহাদ ফুড প্রোডাক্টস নামে কোন কোম্পানির অস্তিত্ব নেই। এখানে প্রস্তুতকৃত চিপস ও আচার নকল। বিএসটিআই এর কোন অনুমোদনও নেই।তাই  কারখানাটি বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে  চাইনিজ রেস্টুরেন্ট সিজলারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বেভারেজ, কাচা খাবারের সাথে সেদ্ধ খাবার ও অত্যন্ত ময়লাযুক্ত  ফ্রিজে খাবারের কাচাপণ্য রাখার অপরাধে সিজলারের  মালিক আবুল বশর (৪১) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসএসকে রোডের হোম প্লাসের ম্যানেজার আশিকুর রহমান (২৮) কে অনুমোদনহীন  পণ্য প্যাকেটজাত করায় ৩০ হাজার ও  মহিপাল প্লাজার স্যামসাং গালারির মালিক মো: ফারুককে (২৮) বিক্রয়কৃত মোবাইল ফোনের সাথে বক্স সরবরাহ না করায় ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!