ফেনী
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৪
, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্টার ক্যাবলের ৫০ হাজার টাকা জরিমানা

শহর প্রতিনিধি-ফেনীর এসএসকে রোডস্থ স্টার ক্যাবল টিভি নেটওয়ার্কের ৫০ হাজার টাকা জরিামান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকালে শহরের এসএসকে রোডে স্টার ক্যাবল টিভি নেটওয়ার্কের কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধভাবে টিভি চ্যানেল পরিচালনা এবং হালনাগাদ লাইসেন্স প্রদর্শন না করতে পারায় ওই ক্যাবল অপারেটরের ব্যবস্থাপক কেরামত আলীর রনীর ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক শ্যামল চন্দ্র বসাক জানান, অভিযানে ক্যাবল অপারেটরটিকে শীঘ্রই অবৈধ চ্যানেলসমূহ বন্ধ করা এবং লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসনের আইসিটি শাখার বিভাষ চন্দ্র বৈদ্য বেঞ্চ সহকারির দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!