ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাসুদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ফেনীতে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মাসুদ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে প্রেরণ করে পুলিশ।

র‌্যাব সূত্র জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মাসুদ রানার নেতৃত্বে মাইজবাড়ীয়া সাকিনস্থ মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মাসুদকে আটক করে। সে নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের ফকির বাড়ীর আবুল খায়েরের ছেলে।
র‌্যাব আরো জানায়, মাসুদ ফেনী মডেল থানার অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব ফেনী মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে মাসুদকে কারাগারে প্রেরণ করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!