ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কমিউনিটি ক্লিনিক ঘেরাও  

ফেনীতে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা কমিউনিটি ক্লিনিক ঘেরাও করে সেখানে কর্মরত হেলথ্ প্রোভাইডার লুৎফুর রহমানের শাস্তি দাবি করেছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ধর্ষন চেষ্টা ঘটনা ঘটে।

জানা গেছে , মঙ্গলবার ওই কমিউনিটি ক্লিনিকের পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির একজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।এ সময় অপর সহপাঠী ছাত্রী অসুস্থ ছাত্রীকে নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি ক্লিনিকে যায়। ক্লিনিকের সিএইচসিপি লুৎফুর রহমান অসুস্থ ছাত্রীকে দেখে কিছু ওষুধ ও ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে বলেন ও তার সঙ্গী ছাত্রীকে কথা আছে বলে কৌশলে ক্লিনিকে রেখে দেন।এক পর্যায়ে ওই ছাত্রীকে ক্লিনিকের মধ্যে ধর্ষনের চেষ্টা করলে ছাত্রী শোরচিৎকার শুরু করেন। চিৎকার শুনে অসুস্থ ছাত্রীও চিৎকার করে আবার ক্লিনিকের দিকে ছুটে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিক ঘেরাও করে এবং ওই হেলথ প্রোভাইডারকে শারিরীকভাবে লাঞ্চিত করে আটক করে রাখে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান,পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ ইউপি সদস্য এনামুল হক ক্লিনিকে গিয়ে ছাত্রী ধর্ষন চেষ্টা ও হেলথ প্রোভাইডারকে আটক করে রাখার বিষয়টি আমাকে অবহিত করেন।পরে সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!