ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বাদী ও তদন্ত কর্মকর্তাকে আদালতে ফের তলব

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় রাফীর ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমান এবং তদন্তকারী কর্মকর্তা পিপিআই পরিদর্শক মোঃ শাহ আলমকে ফের জেরা করার জন্য আদালতে তলব করা হয়েছে।রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত আজ সোমবার তাদের তলব করেন।

আদালত সূত্র জানায়,রোববার বেলা ১২টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের রাফীর সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফূর্তিকে ফের জেরা করেন আসামীপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্টু।
পরে বিধান মতে মামলার বাদী মাহমুদুল হাসান নোমান ও তদন্ত কর্মকর্তা শাহ আলমকে আসামী হাফেজ আব্দুল কাদেরের পক্ষে আদালতে রি-কলের আবেদন করেন আইনজীবী।আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে বাদী ও তদন্ত কর্মকর্তাকে সোমবার আদালতে তলব করেন।এদিকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারকে আদালতে তলব করা নিয়ে আসামীপক্ষের আইনজীবীদের আবেদন না মঞ্জুর করে দেন আদালত।

ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহম্মদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. শাহ আলমের জেরা শেষে আসামী পক্ষের আবেদনে সোমবার বাদী ও তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।
গত ২৮ মে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসাইনের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০) কে আসামী করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। ৩০ মে বিচারিক হাকিম জাকির হোসাইন অভিযোগপত্রসহ মামলার নথি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পাঠিয়ে দেন। গত ১০ জুন মামলাটির অভিযোগপত্র আদালতে গ্রহণ হয়। ২০ জুন একই আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে। ২৭ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!