ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০২
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বিদায় সুলতান সুলেমান!

 
বিনোদন প্রতিবেদক-সুলতান সুলেমান চরিত্রে হালিত আরগেন বিদায় নিচ্ছে বাংলাদেশের টেলিভিশন দর্শকদের প্রিয় সুলতান সুলেমান। কাল বৃহস্পতিবার প্রচারিত হবে বিদেশি ভাষায় নির্মিত এই ধারাবাহিকের শেষ পর্ব। এই পর্বেই মারা যাবেন তিনি।

প্রায় ৭০০ বছর আগে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান সুলেমান। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে সাম্রাজ্যের নানা ষড়যন্ত্র, সন্তানদের হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল প্রিয় হয়ে ওঠে বাংলাদেশের দর্শকদের।

শেষ পর্বে অটোমান সাম্রাজ্যের এই সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময়ে অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তাঁর। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।

আগামীকাল শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারও শেষ মৌসুমটি পুনঃপ্রচার হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক সুলতান সুলেমান: কসেম।

দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় দেখানো হয় সুলতান সুলেমান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!