ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন চৌধুরীর দাফন

আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীকে দাফন করা হয়েছে। সোমবার সকালে পরশুরাম পৌরসভার গুথুমায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, সাবেক স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকালে রাজধানীর বনানীর বাড়িতে সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!