ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৬
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

মহিপালে জনদুর্ভোগ নিরসনে স্বপন মিয়াজীর উদ্যোগে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন

শহর প্রতিনিধি: মহিপাল ফলের আড়তের সামনে ময়লার দুর্গন্ধ নিরসনে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করা হয়েছে।ব্যবসায়ীদের সহযোগিতায় রবিবার বিকালে আয়োজিত এ ডাস্টবিন স্থাপন উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আউয়াল, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, সহ-সভাপতি মনির আহম্মদ, কোষাধক্ষ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযায়, ওইস্থানে ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের দাবীর প্রেক্ষিতে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ব্যক্তিগত উদ্যোগে ও ফল ব্যবসায়ীদের সহযোগিতায় ৯ লাখ টাকা ব্যয়ে ২টি ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেয়া হয়।রবিবার  বিকালে ১টি ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়। বাকী আরো ১টি ডাস্টবিন কিছুদিন পর স্থাপন করার কথা রয়েছে। ময়লার স্থানে বালি ও ইট দিয়ে গর্ত পূরণ করে দেয়া হয়েছে। প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা এখান থেকে ময়লা নিয়ে যাবে। এ ডাস্টবিনে ময়লা রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়। এদিকে ফেনী পৌরসভার উদ্যোগে ওইস্থানে ড্রেন সংস্কার করার কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!