ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৩
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে নির্যাতনে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগে শিক্ষক আটক

সদর প্রতিনিধিঃ ফেনীতে শিক্ষকের নির্যাতনে জহিরুল ইসলাম শাকিব (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরতলির লালপোল এলাকায় হালিমা সাদিয়া মাদ্রাসা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক মাওলানা করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহত মাদ্রাসাছাত্র জহির ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার আবদুল খালেক ভবনের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে।

 নিহতের মামা মিজানুর রহমান ও শামসুল আলম অভিযোগ করেন, ১০ দিন আগে তাদের ছেলে সুস্থ অবস্থায় মাদ্রাসায় যায়। সে প্রায় সময় অভিযোগ করতো শিক্ষকরা তাকে নির্যাতন করে এবং ঠিকমতো খাবার দেয় না।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সাহাব উল্লাহ রিটু জানান, শিশুটির গলায় ও কোমরে আঘাতের চিহ্ন আছে।

এদিকে পুলিশের কাছে আটক মাদ্রাসা শিক্ষক মাওলানা করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রটি জানালার সঙ্গে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল করেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!